Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে গণমাধ্যমে আংশিক ও খণ্ডিত তথ্য প্রকাশ নিয়ে নেতাকর্মীদের হতাশ বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনের ফল যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা দেখে কর্মী-সমর্থকদের মনোবল হারানোর কোনো কারণ নেই। তার মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রাপ্ত ভোটই প্রকৃত জনসমর্থনের প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, প্রায় ৭ কোটি প্রদত্ত ভোটের মধ্যে তাদের জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ ভোটারের সমর্থনকে তিনি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে অভিহিত করেন।

জামায়াত আমির দাবি করেন, দলটি অতীতের তুলনায় এবার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০৮ সালের নির্বাচনে যেখানে আসনসংখ্যা ছিল সীমিত, সেখানে এখন কোটি মানুষের সমর্থন দলটির প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ এমন মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, এই ফলাফল দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিপুলসংখ্যক ভোটার সংস্কার, জবাবদিহি ও নীতিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। পাশাপাশি সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক ভূমিকা রাখার এবং ভবিষ্যতে আরও বিস্তৃত জনসমর্থন অর্জনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনকে শক্তিশালী করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সুস্পষ্ট রাজনৈতিক লক্ষ্য নির্ধারণের কথাও তিনি তুলে ধরেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...