Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) তারা আনুষ্ঠানিকভাবে কমিশনে অভিযোগ জমা দেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশনা পেলে ভোট পুনর্গণনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন কমিশন কাজ করেছে। গেজেট প্রকাশে তড়িঘড়ি করা হয়েছে—এমন অভিযোগও নাকচ করেন তিনি। তার ভাষ্য, নির্ধারিত সময় ও বিধি মেনেই গেজেট প্রকাশ করা হয়েছে।

১১ দলীয় জোটের ফল পুনর্বিবেচনার দাবিকে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যে কোনো অভিযোগকারী আইনের আশ্রয় নিতে পারেন। আদালত নির্দেশ দিলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে এবং প্রত্যাশার তুলনায় বেশি সফলতা অর্জিত হয়েছে।

শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে ৩২টি আসনে কারচুপির মাধ্যমে জোটের প্রার্থীদের পরাজিত করা হয়েছে—এমন অভিযোগ তোলে ১১ দলীয় জোট। তারা সংশ্লিষ্ট আসনগুলোতে পুনরায় ভোট গণনার আবেদন জানায়। তবে গেজেট প্রকাশের পর পুনর্গণনা সম্ভব নয় বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...