Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ওয়াশিংটন, ১০ মার্চ – মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া ৬টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলাকালীন এই বোমাগুলো নিখোঁজ থাকায় বিশেষ সতর্কতা নিয়েছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, এই বোমাগুলো “ব্রোকেন অ্যারো” হিসেবে পরিচিত। অর্থাৎ দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পারমাণবিক অস্ত্র। নিখোঁজ বোমাগুলো শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন নথি অনুযায়ী, ৩২টি “ব্রোকেন অ্যারো” ঘটনার মধ্যে কমপক্ষে ৬টির হদিস এখনো পাওয়া যায়নি। সবচেয়ে আলোচিত দুর্ঘটনাগুলোর একটি ঘটে ১৯৫৮ সালে টাইবি দ্বীপের কাছে, যেখানে দুটি বিমান সংঘর্ষের পর একটি মার্ক-১৫ হাইড্রোজেন বোমা পানিতে ফেলে দেওয়া হয়। এই বোমার শক্তি ছিল ৩.৮ মেগাটন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাগাসাকি বিস্ফোরণের ১৯০ গুণ বেশি।

১৯৬৬ সালে আরেকটি বি-২৬ থার্মোনিউক্লিয়ার বোমা ভূমধ্যসাগরে হারিয়ে যায়, যা এখনও নিখোঁজ। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের ঘটনা বিশ্ব নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেন, “যদি হামলা কোনো শাসনব্যবস্থা অপসারণে সফল না হয়, ইরান কয়েক দশকে পুনরায় পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সক্ষম হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...