স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আগে ১২ মার্চ শুরু হয়েছিল। দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশন ২৯ মার্চ বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
২৯ মার্চ থেকে অধিবেশন পুনরায় শুরু হয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
সংসদের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখবেন এবং প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করবেন।