Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
2:59 pm

লিংক কপি করা হয়েছে!

কেমন জীবনসঙ্গী পছন্দ? জানিয়ে দিলেন তটিনী

কেমন জীবনসঙ্গী পছন্দ জানিয়ে দিলেন তটিনী

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই চোখে পড়ার মতো। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা সময় নানা আলোচনা তৈরি হয় তাকে ঘিরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তটিনী। তিনি জানিয়েছেন, অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। ইয়াশকে তিনি শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবেই দেখেন।

তটিনীর ভাষায়, ইয়াশ তার খুব ভালো বন্ধু। বিষয়টি তিনি আগেও একাধিকবার পরিষ্কার করেছেন। যদি সত্যিই কোনো প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটিকে আরও ব্যক্তিগতভাবে সামলাতেন এবং এ নিয়ে জনসম্মুখে আলোচনা হওয়ার সুযোগ দিতেন না।

প্রেমের গুঞ্জন নাকচ করলেও বিয়ে নিয়ে নিজের ভাবনা স্পষ্টভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, জীবনের জন্য সঠিক মানুষ খুঁজে পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন। তার কাছে এমন একজন জীবনসঙ্গী গুরুত্বপূর্ণ, যিনি তাকে, তার পরিবারকে এবং তার পেশাকে সম্মান করবেন।

তটিনীর মতে, জীবনে শুধু ভালোবাসার মানুষ নয়, ভালো রাখার মানুষও প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, আল্লাহ সঠিক সময়ে উপযুক্ত মানুষকে তার জীবনে নিয়ে এলে অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নেবেন।

সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, মানসিক স্বস্তি এবং নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তটিনী। তার মতে, কেবল ভালোবাসা একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে না। একজন মানুষ যদি সম্মান, মূল্যায়ন এবং মানসিক শান্তি দিতে না পারেন, তাহলে সেই সম্পর্কে প্রকৃত সুখ খুঁজে পাওয়া কঠিন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...