Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
2:26 pm

লিংক কপি করা হয়েছে!

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

সংগৃহীত ছবি

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত স্থানীয় সময় রোমের পাশের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে দ্রুত উদ্ধার করে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের স্বজন ও ইতালিপ্রবাসীদের বরাতে জানা গেছে, রাতের দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় বাসার বাইরে থাকা ছেলে অয়ন ফিরে এসে ভেতরে প্রবেশের চেষ্টা করলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

অয়নের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং শিশু কন্যা আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং হামলায় জড়িতদের শনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।

এদিকে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...