Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ঠাকুরগাঁও-এ জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। তেল না পেয়ে তারা দুই দফায় সড়ক অবরোধ করলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর সদর উপজেলার ভুল্লী এলাকায় প্রথম দফায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন চালকরা। তবে বিকেল ৫টার দিকে ডিপো থেকে তেল পৌঁছালেও তা বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সারাদিন অপেক্ষার পরও তেল না পেয়ে চালক ও স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল বিক্রির সময় নির্ধারিত। সময়সীমা পেরিয়ে যাওয়ায় তারা সরবরাহ বন্ধ রাখেন, যা থেকে উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

তবে এর কিছুক্ষণ পর শহরের চৌধুরী পাম্প এলাকায় আবারও তেলের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় মোটর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে পুলিশ গিয়ে দ্বিতীয় দফার অবরোধও তুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছিলেন, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় কোনো উসকানি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...