Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 August, 2026,
2:16 pm

লিংক কপি করা হয়েছে!

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান ও ফাইনালের কঠিন সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের সমীকরণ কী

সংগৃহীত ছবি

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানের পরাজয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার পথে কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে ফাইনালের দৌড় থেকে এখনও ছিটকে যায়নি শান্তর দল।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩ জয়, ২ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয়ের পর দলের পয়েন্ট শতাংশ (পিসিটি) ছিল ৬৬.৬৭। তবে ম্যাকাই টেস্টে হারের পর তা কমে দাঁড়িয়েছে ৫৫.৫৬ শতাংশে।

বর্তমানে ৮০.০০ পিসিটি নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার পিসিটি ৭৫.০০ এবং তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পিসিটি ৭২.২২। অন্যদিকে ভারতের পিসিটি ৫৩.৩৩।

বাংলাদেশের সামনে এখনও ৬টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ২টি টেস্ট খেলবে টাইগাররা।

ফাইনালে জায়গা পাওয়ার আশা জিইয়ে রাখতে বাংলাদেশকে অন্তত ৬০ শতাংশ পিসিটি অর্জন করতে হবে। সেই লক্ষ্য পূরণে বাকি ম্যাচগুলো থেকে আরও ৪৭ পয়েন্ট প্রয়োজন হবে।

সমীকরণ অনুযায়ী, অবশিষ্ট ৬ টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় পেতে হবে বাংলাদেশকে। কারণ ৩টি জয় ও ২টি ড্র অর্জন করলেও পিসিটি দাঁড়াবে ৫৮.৩৩ শতাংশ, যা ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট নাও হতে পারে।

চলতি চক্রে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বড় সাফল্য পায় টাইগাররা। অতীত পরিসংখ্যানও কিছুটা আশার বার্তা দিচ্ছে। ২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...