Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 23 August, 2026,
1:06 pm

লিংক কপি করা হয়েছে!

গোসল ও জানাজা ছাড়াই দাফন: মরদেহ নেওয়া হলো ময়লার গাড়িতে!

গোসল ও জানাজা ছাড়াই দাফন মরদেহ নেওয়া হলো ময়লার গাড়িতে!

সংগৃহীত ছবি

ফেনী পৌর কবরস্থানে অজ্ঞাত পরিচয়ের মরদেহ ময়লার গাড়িতে বহন করে গোসল ও জানাজা ছাড়াই দাফনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও ময়নাতদন্ত শেষে অজ্ঞাত মরদেহগুলো পৌর কবরস্থানে নেওয়া হয়। তবে মরদেহ বহনের জন্য উপযুক্ত যানবাহন ব্যবহার না করে পৌরসভার ময়লার গাড়িতে করে কবরস্থানে আনা হয়। এছাড়া ধর্মীয় নিয়ম অনুসারে গোসল ও জানাজার ব্যবস্থা ছাড়াই দাফন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও জানান, ৫ থেকে ৬ মাসের ব্যবধানে একই কবরে একাধিক মরদেহ দাফনের ঘটনাও ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, কবরস্থানজুড়ে পর্যাপ্ত সীমানা প্রাচীর ও আলোর ব্যবস্থা নেই। কবরস্থানের ভেতরে গরু-ছাগলের অবাধ বিচরণও লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকার ও নির্জন হয়ে পড়ায় সেখানে মাদকসেবন ও তাস খেলার আড্ডা বসে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, ফেনী শহরতলীর সুলতানপুর এলাকায় অবস্থিত এই পৌর কবরস্থানটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৬০ বছরে এখানে হাজারো পরিচিত ও অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে। প্রতিবছর গড়ে ৩৫ থেকে ৪০ জন অজ্ঞাত পরিচয়ের মানুষের দাফন সম্পন্ন হয় এই কবরস্থানে।

স্থানীয়দের দাবি, অজ্ঞাত মরদেহ পরিবহনের জন্য দ্রুত পৃথক ও মর্যাদাপূর্ণ যানবাহনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গোসল, জানাজাসহ ধর্মীয় ও মানবিক আনুষ্ঠানিকতা যথাযথভাবে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন জানান, ময়লার গাড়িতে বেওয়ারিশ মরদেহ পরিবহনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...