Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান টানা ১৪তম দিনে গড়িয়েছে। এর মধ্যেই রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়, তেহরানের একাধিক এলাকায় পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটের দিকে রাজধানীর উত্তরাঞ্চলের দুটি এলাকায় বিমান হামলা চালানো হয়।

দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের আবাসিক ভবনগুলো পর্যন্ত কেঁপে ওঠে। অনেক বাসিন্দা ঘুম থেকে আতঙ্কে জেগে ওঠেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে তাসনিম নিউজ বলছে, তেহরানের দক্ষিণাঞ্চলেও জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এসব হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আহত হয়েছেন আরও হাজারের বেশি মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি শর্তহীনভাবে আত্মসমর্পণ না করে, তাহলে সামরিক অভিযান চলতেই থাকবে।

অন্যদিকে তেহরানও পাল্টা কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ কবে শেষ হবে—তা শেষ পর্যন্ত তারাই নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...