Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানির ট্যাংকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার চরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৯৭ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে শাহাদত হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আখিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দোকানে অভিযান চালিয়ে পানির ট্যাংকের ভেতর থেকে এই ডিজেল উদ্ধার করা হয়।

অন্যদিকে পৃথক অভিযানে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় লাইসেন্স নবায়ন না থাকায় ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।

প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...