Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 August, 2026,
12:05 pm

লিংক কপি করা হয়েছে!

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল গুড় ব্যবসায়ীর

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল গুড় ব্যবসায়ীর

সংগৃহীত ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি নিহত হন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদহ ব্রিজসংলগ্ন ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের বড়বাজারের পরিচিত গুড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে মিলন দাস জানান, প্রতিদিনের মতো ভোরে প্রাতঃভ্রমণে বের হন তার বাবা। সকাল ৭টার দিকে রাস্তার পাশে হাঁটার সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে তিনি ছিটকে রাস্তার পাশের একটি বিলে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন স্বজনরা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত সোহাগ পরিবহনের বাসটি রাস্তার পাশে পড়ে রয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...