Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 August, 2026,
10:38 am

লিংক কপি করা হয়েছে!

আমেরিকার নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরান দিল কড়া বার্তা

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা হুমকি ইরানের প্রস্তুত তেহরান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না এবং নতুন নিষেধাজ্ঞা মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান এমন নয় যে তারা অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সীমিত করতে পারে। তিনি দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা ইতোমধ্যে তেহরানকে জানিয়েছে যে তারা মার্কিন হুমকিকে গুরুত্ব দিচ্ছে না।

এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়ে বলেন, এসব উদ্যোগের লক্ষ্য ইরানের অর্থনৈতিক সক্ষমতাকে আরও দুর্বল করা। তিনি সতর্ক করেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন নিষেধাজ্ঞা কবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বেসেন্ট। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোকে নতুন নির্দেশনা মেনে চলার জন্য সময় দেওয়া হবে।

ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ মোকাবিলায় তেহরানের নিজস্ব পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, প্রয়োজনে যেকোনো হামলার জবাব দেওয়ার সক্ষমতাও দেশটির রয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো বা জাতীয় স্বার্থ হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের প্রধান পথগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা ও পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও বাড়তে পারে। একই সঙ্গে জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষ দেখা যায়নি, তবুও নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...