Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে সংশোধিত সময় কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, রমজান মাসে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর গ্রাহক লেনদেন বন্ধ হলেও ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আনুষঙ্গিক কাজ ও আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে হবে।

এদিকে রমজানকে সামনে রেখে শেয়ারবাজারের লেনদেন সময়েও পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজান মাস শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে।

প্রতিবছর রমজান মাসে ধর্মীয় অনুশীলন ও গ্রাহকদের সুবিধা বিবেচনায় রেখে ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...