Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস দোহা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগাম ভিসা ছাড়া কাতারে প্রবেশ করতে গেলে পাকিস্তানের নাগরিকরা ইমিগ্রেশনে জটিলতায় পড়তে পারেন। তাই ভ্রমণের আগে যথাযথ ভিসা সংগ্রহ করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে কাতারগামী পাকিস্তানিদের জন্য আগাম ভিসা নেওয়া এখন বাধ্যতামূলক।

এ বিষয়ে নতুন ভ্রমণ নির্দেশিকাও জারি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। যাত্রার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কাতারে ভ্রমণে আগ্রহীদের সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করতে এবং দাপ্তরিক সূত্র থেকে তথ্য যাচাই করে যাত্রা পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...