প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনার কোনো কারণ নেই।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে রবিবার (৯ আগস্ট) বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন।
প্রতিনিধি দলে আরও ছিলেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, এটি দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে চলমান নিয়মিত যোগাযোগের অংশ। ডিজিএফআইয়ের কর্মকর্তারা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করে থাকেন।
সফরগুলোর মূল উদ্দেশ্য হলো দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও পর্যবেক্ষণ শেয়ার করা।
উল্লেখ্য, পরাগ জৈন বর্তমানে ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর বিশেষ সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।