ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ছয়জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ নেন।
মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পুরো শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এর আগে একই দিনে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ থেকে বিরত থাকে বিএনপি।
এনসিপির ছয় সদস্যের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।