Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটি একটি কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

সোমবার দলটির দপ্তর সেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এর নির্দেশনায় এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা এই কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, প্রার্থী বাছাই ও নির্বাচন পরিচালনার কৌশল নির্ধারণে কমিটি কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...