Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 18 August, 2026,
10:47 am

লিংক কপি করা হয়েছে!

নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

নরসিংদীতে মাদক সেবনে পুলিশ কনস্টেবলসহ আটক ৪ জন

সংগৃহীত ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে স্থানীয় জনতা আটক করেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিরা হলেন বেলাব থানার কনস্টেবল শামসুল ইসলাম, মাটিয়ালপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) এবং মৃত মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়ার একটি বাগানবাড়িতে কয়েকজন মাদক কারবারির সঙ্গে মাদক সেবনে লিপ্ত ছিলেন শামসুল ইসলামসহ অন্যরা। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন।

পরে খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার বিষয়ে ওসি এস এম আমান উল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক বা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামের আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বেলাব থানায় কর্মরত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...