Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরকারকে ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নির্যাতিত নারীদের তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের কাছে এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা দিয়ে আসলেও স্বাধীনতার বহু বছর পরও ৩০ লাখ শহীদ ও দেশের জন্য সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়নি। এটি একটি ঐতিহাসিক অবিচার ও জাতীয় ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে তালিকা প্রস্তুত করে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা এবং শহীদ ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...