Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা জানান, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার অসুস্থতার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...