Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
12:09 pm

লিংক কপি করা হয়েছে!

সিরি আ-তে পাড়ি জমাচ্ছেন বাজপাখি মার্টিনেজ?

মার্টিনেজকে দলে নিতে মরিয়া জুভেন্টাস, বাড়ছে জল্পনা

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে দলবদলের বাজার জমে উঠতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় কাটানোর পর এবার কি ইতালিয়ান ফুটবলে দেখা যাবে বিশ্বকাপজয়ী এই তারকাকে? ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন সম্ভাবনারই ইঙ্গিত মিলছে।

খবরে বলা হয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তুরিনভিত্তিক ক্লাবটির নজরে এসেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

তবে বর্তমানে মাঠের লড়াইয়ের পাশাপাশি চোট থেকে সেরে ওঠার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে তাকে। ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মার্টিনেজ। এর মধ্যেই ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে তাকে ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন।

খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফেব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জুভেন্টাসের সম্ভাব্য গোলরক্ষক তালিকায় ওপরের দিকেই রয়েছে মার্টিনেজের নাম। হতাশাজনক মৌসুম কাটানোর পর স্কোয়াডে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ইতালিয়ান ক্লাবটি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য একজন গোলরক্ষক খুঁজছে তারা।

জুভেন্টাসের তালিকায় মার্টিনেজ ছাড়াও ছিলেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার এবং টটেনহ্যামের গুইলিয়ের্মো ভিকারিও। তবে আলিসনের আগ্রহ না থাকায় এখন মার্টিনেজকেই সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ক্লাবটি।

অ্যাস্টন ভিলার হয়ে ছয় বছরেরও বেশি সময় ধরে খেলছেন মার্টিনেজ। সদ্য সমাপ্ত মৌসুমে তার অসাধারণ নৈপুণ্যে ইউরোপা লিগের শিরোপা জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে ভিলা। এর ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ইংলিশ ক্লাবটি।

অন্যদিকে জুভেন্টাস আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। ইউরোপা লিগেই সন্তুষ্ট থাকতে হবে তাদের। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ ছেড়ে জুভেন্টাসের প্রস্তাবে সাড়া দেবেন কি না এমিলিয়ানো মার্টিনেজ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...