Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
11:43 am

লিংক কপি করা হয়েছে!

সংঘাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

সংঘাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০।

মঙ্গলবার (৯ জুন) ভোরে দেশটির হরমোজগান ও কেরমান প্রদেশে এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২২ কিলোমিটার গভীরে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির উপকূলবর্তী বন্দর আব্বাস ও মিনাব এলাকার কাছাকাছি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

সংস্থাটি আরও জানায়, প্রায় ৩৬ মিনিটের ব্যবধানে ওই অঞ্চলে দুটি পৃথক কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। পরে একই গভীরতায় আরও একটি কম্পন আঘাত হানে, যার মাত্রা ছিল ৩.৮।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়। তবে এবার সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভূমিকম্প আঘাত হানায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে জরুরি সহায়তা কার্যক্রম চালু করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...