Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ১৫ ঘণ্টা অতিক্রম হলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস বাতিল হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৪–৫ ঘণ্টা লাগতে পারে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছড়িয়ে পড়া তেল লুট আটকাতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি বিপুল পরিমাণ তেল উদ্ধার করে নিজস্ব জারিকেন ও ড্রামে সংরক্ষণ করেছে এবং কেউ তা নিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক।’

দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...