Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
12:41 pm

লিংক কপি করা হয়েছে!

বজ্রপাত থেকে বাঁচতে জরুরি করণীয়, না জানলে ঝুঁকি বাড়বে

বজ্রপাত থেকে বাঁচতে জরুরি করণীয়, না জানলে ঝুঁকি বাড়বে

সংগৃহীত ছবি

দেশে বজ্রপাতজনিত দুর্ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান করা মানুষের জন্য এই ঝুঁকি সবচেয়ে বেশি। কৃষক, জেলে কিংবা মাঠে কাজ করা শ্রমজীবী মানুষরা ঝড়ের সময় বাইরে থাকায় তারা বেশি আক্রান্ত হন।

বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব এবং নিরাপদ আশ্রয়ের ঘাটতাও মৃত্যুর অন্যতম কারণ। তাই আগেভাগেই সতর্ক হওয়া জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশনা অনুযায়ী, বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘরের ভেতরে অবস্থান করা। খোলা মাঠ, নদী বা পুকুরের পাশে থাকা এবং বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক।

কারণ, বজ্রপাত সরাসরি আঘাত না করলেও এর বৈদ্যুতিক প্রবাহ মাটির মাধ্যমে আশপাশে ছড়িয়ে পড়ে, যা কাছাকাছি থাকা মানুষকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

খোলা জায়গায় আটকা পড়লে নিচু হয়ে বসে পড়তে হবে। পায়ের আঙুলের ওপর ভর দিয়ে শরীর ছোট করে রাখতে হবে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু রাখতে হবে।

যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া উচিত। কোনো অবস্থাতেই উঁচু জায়গা বা ভবনের ছাদে ওঠা যাবে না।

এছাড়া বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার, ধাতব বস্তু বা একাকী উঁচু গাছের কাছাকাছি থাকা এড়িয়ে চলতে হবে।

নদী বা সমুদ্রে থাকলে মাছ ধরা বন্ধ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ছাউনিবিহীন নৌকায় অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গাড়ির ভেতরে থাকলে ধাতব অংশ থেকে দূরে থাকতে হবে। আর বজ্রপাতে কেউ আহত হলে তাকে স্পর্শ করা নিরাপদ, তাই দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।

সচেতনতা ও সঠিক পদক্ষেপই পারে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন বাঁচাতে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...