পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ প্রতিস্থাপন কাজের কারণে আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ ছাড়া মেরামত কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে, ফলে গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।