Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই দাম বাড়তে পারে এমন গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করা হয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব অঞ্চল থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আমদানি করা হয়, সেসব এলাকায় সংঘাত চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মজুত জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং পদ্ধতি চালু করেছে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় সব তেল একসঙ্গে ব্যবহার না করে ধীরে ধীরে ব্যবহার করলে দীর্ঘ সময় সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

মন্ত্রী জানান, সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। রোববার সকাল ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে দেশের মজুত আরও বাড়বে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে আতঙ্কিত হয়ে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই এবং আপাতত তেলের দাম বাড়ানোরও সরকারের কোনো পরিকল্পনা নেই।

জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সবার সচেতনতা প্রয়োজন। গুজবে কান না দিয়ে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহার করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...