Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ সম্ভাব্য ঈদের দিন ধরে ৩ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে এবং শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হবে। কাউন্টারে কোনো অগ্রিম টিকিট পাওয়া যাবে না।

বিক্রির সময়সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টায় উন্মুক্ত করা হবে।

সূচি অনুযায়ী-

  • ১৩ মার্চের টিকিট মিলবে ৩ মার্চ
  • ১৪ মার্চের টিকিট ৪ মার্চ
  • ১৫ মার্চের টিকিট ৫ মার্চ
  • ১৬ মার্চের টিকিট ৬ মার্চ
  • ১৭ মার্চের টিকিট ৭ মার্চ
  • ১৮ মার্চের টিকিট ৮ মার্চ
  • ১৯ মার্চের টিকিট ৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

রেলওয়ে আরও জানিয়েছে, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরতযোগ্য হবে না।

রাজধানীর রেল ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...