Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

সৌদি আরবে বুধবার (১৪৪৭ হিজরি) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন, যা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। এদিকে বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, কোনো মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদ উদ্‌যাপন করা হয়।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ইসলামি মাস নির্ধারণ করে। সেই অনুযায়ী তুরস্কে শুক্রবার এবং সিঙ্গাপুরে শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন করা হচ্ছে না। নিরাপত্তার কারণে এসব দেশে কেবল মসজিদেই ঈদের নামাজ আদায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...