Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দুর্গাপূজায় অন্তত তিন দিন ছুটি ঘোষণা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। আলোচনায় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সব বিষয় শুনেছেন এবং ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানানো হয়। এ প্রসঙ্গে সন্তোষ শর্মা জানান, তাদের সম্প্রদায় থেকে বিজন কান্তি সরকার-কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা তিনি ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া বৈঠকে অর্পিত সম্পত্তি আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন কার্যকর করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, সংখ্যালঘু বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও কমিশন গঠন এবং দুর্গাপূজায় কমপক্ষে তিন দিনের ছুটি ঘোষণার দাবি জানানো হয়।

একই সঙ্গে সংখ্যালঘুদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবিও তুলে ধরা হয়।

সংগঠনটি জানায়, প্রধানমন্ত্রী প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...