Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির এক পরীক্ষায় শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ঘিরে প্রশ্ন আসায় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ওসমান হাদি নিজেও ২০১০-১১ শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার অনুষ্ঠিত মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্স অ্যান্ড ল: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্টস অ্যান্ড ইস্যুজ’ কোর্সের ফাইনাল পরীক্ষায় একটি প্রশ্নে তার দুটি আলোচিত উক্তি ‘জান দেবো, তবু জুলাই দেবো না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’ উদ্ধৃত করা হয়। প্রশ্নে শিক্ষার্থীদের মানবাধিকারের পক্ষে তার অবস্থান ও সংগ্রামের তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়।

কোর্সটির শিক্ষক অধ্যাপক মো. শরীফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদানে সমসাময়িক ঘটনাবলি প্রায়ই উপেক্ষিত হয়। তার মতে, জুলাই আন্দোলন, আয়নাঘর প্রসঙ্গ, আগ্রাসনবিরোধী প্রতিরোধ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়বিচারের ধারণা নিয়ে আন্তর্জাতিক পরিসরে গবেষণা শুরু হয়েছে। এসব বিষয়কে একাডেমিক আলোচনায় যুক্ত করাই ছিল তার উদ্দেশ্য।

তিনি আরও বলেন, চলতি বছর এবং গত বছরের পরীক্ষার্থীদের অনেকে জুলাই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তাদের অনেক সহপাঠী নিহত বা স্থায়ীভাবে আহত হয়েছেন। সেই প্রেক্ষাপটে নিজেদের সময়ের ইতিহাসকে পাঠ্য আলোচনায় আনা প্রাসঙ্গিক বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, এর আগের বছরও একই কোর্সের পরীক্ষায় জুলাই বিপ্লব-সংশ্লিষ্ট প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখনও বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষক মহলে আলোচনা হয়।

সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা একাডেমিক মূল্যায়নে কতটা অন্তর্ভুক্ত হওয়া উচিত এ প্রশ্নে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...