Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’ এর সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। জানা গেছে, আগামী ঈদুল আজহা তে মুক্তি পাবে সিনেমাটি।

‘বিদায়’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে সুনামগঞ্জে। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং শেষ না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তবে শিগগিরই সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দীঘি বলেন, “‘বিদায়’ সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। এছাড়া একটি গানও এখনও শুটিং করা হয়নি। আমাদের পরিকল্পনা চলছে, খুব শিগগির শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পের সিনেমা তৈরি হচ্ছে, যা আগে এখানে হয়নি।”

তিনি আরও যোগ করেন, “‘বিদায়’ এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এখানে আবেগ, বাস্তবতা এবং নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো মুহূর্ত আছে। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখে হলে থেকে বের হওয়ার পরও এর গল্প মনে রাখবেন। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।”

জানা গেছে, সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু

এছাড়া দীঘি সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজেও ব্যস্ত রয়েছেন, যার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...