মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী এই জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে।
এর আগে একই দিনে দুপুর ২টার দিকে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ ভিড়ে। জাহাজ দুটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ইতোমধ্যে কুতুবদিয়ায় অবস্থান করছে এবং এতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। তিনি আরও বলেন, শনিবার জাহাজটি বন্দরে বার্থিং করার কথা রয়েছে।