Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
10:36 am

লিংক কপি করা হয়েছে!

কিছু রাত আসে নিঃশব্দে: এক অজানা উপাখ্যান

চৈতি ঘোষালের পরিচালনায় ‘নেভার মাইন্ড’ থাকছেন ঋতুপর্ণা

সংগৃহীত ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী চৈতি ঘোষাল এবার পরিচালকের আসনে। তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘নেভার মাইন্ড’-এ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম প্রচারঝলক। পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।’

সিনেমাটির আরেকটি বিশেষ আকর্ষণ হলো চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও অভিনয় জগতে অমর্ত্যের এটি প্রথম কাজ নয়, তবে প্রথমবারের মতো মায়ের পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

‘নেভার মাইন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সন্ধানে কলকাতার ঐতিহাসিক পার্ক স্ট্রিটের একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় ঘটে এক তরুণ বার সংগীতশিল্পীর সঙ্গে। ভিন্ন জীবনধারা, পেশা ও দৃষ্টিভঙ্গির কিছু মানুষের গল্পই উঠে আসবে সিনেমাটিতে।

নির্মাতারা জানিয়েছেন, পার্ক স্ট্রিটকে দর্শকরা এই সিনেমায় এক নতুন রূপে দেখতে পাবেন। পাশাপাশি ছবিটিতে থাকবে একটি গুরুত্বপূর্ণ মানবিক বার্তা।

সিনেমার গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য নির্মাণে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ এবং গান ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...