Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল পরিদর্শন শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়াতে ছোট-বড় নদ-নদী ও পরিত্যক্ত জলাশয় খননের উদ্যোগ নিয়েছিলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের কল্যাণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে দেশের বিভিন্ন এলাকায় সহজে সেচ সুবিধা পাওয়া যাবে এবং কৃষি উৎপাদন বাড়বে। বিশেষ করে দিনাজপুরের এই খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আসন্ন দিনাজপুর সফর উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় দিনাজপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ, পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...