Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

আগামী জাতীয় বাজেট প্রণয়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজেট তৈরিতে বাড়ছে চাপ।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড-এ এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বাজেটকে সামনে রেখে দিকনির্দেশনা দিতে প্রথমবারের মতো এনবিআরে যান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হওয়া। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি হবে বাজেটের মূল অগ্রাধিকার।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যা জ্বালানি আমদানি ব্যয় বাড়িয়ে দিয়েছে। ফলে বাজেট প্রণয়ন আরও জটিল হয়ে উঠেছে।

তিনি এটিকে ‘থ্রি-ওয়ে চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে বলেন, ছোট ব্যবসা, বিনিয়োগ এবং কর্মসংস্থান এই তিনটি বিষয়কে সামনে রেখে বাজেট তৈরি করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে না পারলে কর-জিডিপি অনুপাত বাড়ানো কঠিন হবে। তাই টাকা ছাপানোর পরিবর্তে বিনিয়োগ আকৃষ্ট করার দিকেই জোর দিচ্ছে সরকার।

তার মতে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোই হবে প্রধান কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...