Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

নওগাঁর পত্নীতলায় বোরকা ও নেকাব পরে নারী সেজে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার রাতের দিকে উপজেলার নজিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরদিন বৃহস্পতিবার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল সংকটের কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভিড় ছিল। এমন পরিস্থিতিতে বোরকা ও নেকাব পরে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসেন। তবে উপস্থিত লোকজন তার আচরণে সন্দেহ হলে দ্রুত বিষয়টি বুঝে ফেলেন।

ভাইরাল হওয়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মোটরসাইকেলে উঠছেন এবং আশপাশের লোকজন তাকে ঘিরে মন্তব্য করছেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তেল সংকটের কারণে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ধারণা করা হচ্ছে, নারী হিসেবে আগে তেল পাওয়ার আশায় ওই যুবক এমনটি করেছেন।

পত্নীতলা থানার পুলিশ জানায়, ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি জানতে পারেনি। পরে ভিডিওর মাধ্যমে বিষয়টি নজরে আসে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...