Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার প্রতিরোধে সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ১৪ বিজিবি। পাশাপাশি অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে।

শনিবার সকালে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি করতে পারে।

১৪ বিজিবি সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং জ্বালানি পরিবহন ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

এছাড়া ব্যাটালিয়নের সদস্যরা অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...