Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
12:23 pm

লিংক কপি করা হয়েছে!

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’

ঈদে আসছে ‘বনলতা সেন’ জীবনানন্দ দাশের কালজয়ী চরিত্র

সংগৃহীত ছবি

বাঙালির হৃদয়ে এতদিন কেবল কবিতার পাতায় বেঁচে থাকা ‘বনলতা সেন’ এবার জায়গা করে নিতে যাচ্ছে রূপালী পর্দায়। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ-এর কালজয়ী সৃষ্টি অবলম্বনে নির্মিত ‘বনলতা সেন’ সিনেমাটি আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

পরিচালক জানান, ‘বনলতা সেন’ তার দীর্ঘদিনের স্বপ্নের একটি প্রকল্প। ২০১৩ সালে সিনেমাটির চিত্রনাট্যের কাজ শুরু করেন তিনি। এরপর প্রায় এক দশক ধরে জীবনানন্দ দাশ ও তার সাহিত্যকর্ম নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে মোট ১৪টি খসড়া তৈরি করা হয়।

দীর্ঘ প্রস্তুতির পর ২০২৪ সালে সিনেমাটির শুটিং শেষ হয়। বর্তমানে মুক্তির সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, সামনে ধাপে ধাপে প্রকাশ করা হবে সিনেমার ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান।

জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজসুমাইয়া খুশি

এর আগে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র উনপঞ্চাশ বাতাস ২০২০ সালে মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানপ্রাপ্ত তার দ্বিতীয় চলচ্চিত্র ‘বনলতা সেন’ সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। এবার কোরবানির ঈদে সিনেমাটি দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নতুন প্রত্যাশা নিয়ে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...