আজ শনিবার রাতে বৈঠকে বসছে Bangladesh Nationalist Party-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। দলটির চেয়ারম্যান Tarique Rahman এই বৈঠক আহ্বান করেছেন।
দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও দলের শীর্ষ পর্যায়ের এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।