Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 June, 2026,
1:08 pm

লিংক কপি করা হয়েছে!

স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ

স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হানিফ শেখ (২৭) নামে ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হানিফ শেখ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার রফিক শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। তার স্ত্রী সুমাইয়া আক্তার (২২) একই এলাকার বাসিন্দা। সম্প্রতি তারা ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে ওই এলাকায় ভাড়া বাসায় ওঠার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এর পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় স্বামীর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

হানিফের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই শাহাবুদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...