Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামাননের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ মার্চ) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের শ্রমবাজার সহযোগিতা এবং মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে মালয়েশিয়ার উন্নয়ন ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বজায় রাখবে এবং তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

অন্যদিকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানন বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ভবিষ্যতে শ্রমবাজার ব্যবস্থাপনা এবং প্রবাসী কর্মীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...