Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

চলতি এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি বা সংকট হবে না বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইরান হরমুজ প্রণালির মাধ্যমে ছয়টি জাহাজ ছাড়ার অনুমতি দিয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। এটি দেশে পৌঁছালে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে কোনো তেলের সংকট থাকবে না।

যুগ্ম সচিব আরও বলেন, জনগণ অযথা তেল মজুত করলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। তাই সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারের বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১ এপ্রিল একদিনেই ২৫ হাজার ৫৩৭ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কাজ নিয়মিতভাবে চলছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল বাজারে সরবরাহের জন্য মজুদ রাখা হয়েছে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...