Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ওই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩–এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সরকার ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ এই চার দিন নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

শবে কদরের সরকারি ছুটি ১৭ মার্চ। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া কেউ যদি ঈদের পর ২৪ ও ২৫ মার্চ ছুটি নিতে পারেন, তাহলে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১২ দিনের ছুটি উপভোগের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ছুটির সময় আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...