Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর বড় মেয়ে কস্তুরি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢালিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করে কস্তুরির আত্মার মাগফিরাত কামনা করেন।

মুক্তি তার পোস্টে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।”

পরিবারের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন কস্তুরি। পরে তার মৃত্যু হয়। তার অকাল প্রয়াণে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ২০১৯ সালেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা কস্তুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং তার আত্মার শান্তি কামনা করছেন। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের পরিবারের এই শোকাবহ ঘটনায় সর্বত্র সমবেদনার ঢল নেমেছে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...