মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। বেলা পৌনে একটার দিকে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।