Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
10:51 am

লিংক কপি করা হয়েছে!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন: বিতর্কের মুখে সংশোধিত তালিকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন সম্মাননা পেলেন শবনম

সংগৃহীত ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এ প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে সংশোধনের তথ্য জানানো হয়।

এর আগে জানুয়ারিতে প্রকাশিত প্রজ্ঞাপনে আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, আজীবন সম্মাননা কেবল জীবিত ব্যক্তিদের দেওয়া যায়। ফলে প্রয়াত এই দুই গুণী ব্যক্তিত্বকে এ বিভাগে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

অন্যদিকে, ‘রক্তজবা’ সিনেমার চিত্রনাট্য রচনার বিষয়ে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষিত নিয়ামুল মুক্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তিনি সিনেমাটির প্রকৃত চিত্রনাট্যকার নন।

এ পরিস্থিতিতে গত মার্চে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরবর্তীতে সেই মতামতের ভিত্তিতেই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং খ্যাতিমান চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর যৌথ সম্মাননা পাচ্ছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...