Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
4:16 pm

লিংক কপি করা হয়েছে!

রাষ্ট্র ও সমাজ মেরামতে জাতীয় ঐকমত্যের আহ্বান তথ্যমন্ত্রীর

রাষ্ট্র ও সমাজ মেরামতে জাতীয় ঐকমত্যের আহ্বান তথ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যেমন গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছে, তেমনি বিভিন্ন সংকট ও দুরবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও সচেতন ও প্রজ্ঞাবান করেছে।

তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে হলে সবার অংশগ্রহণে একটি জাতীয় সমঝোতা প্রয়োজন। সেই লক্ষ্যেই ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে হবে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সমাজ পরিবর্তনের চিন্তা মানবকল্যাণের জন্য হওয়া উচিত। শুধু বিত্তবান হওয়ার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

শিল্প, সাহিত্য ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন।

তিনি বলেন, কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে পরিবর্তনের চেষ্টা হলে তা অনেক সময় প্রোপাগান্ডায় পরিণত হয়। এতে মুক্তবুদ্ধির চর্চা ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যমন্ত্রীর ভাষায়, গোষ্ঠীর স্বার্থে পরিচালিত চিন্তা কখনোই স্বাধীন মত ও সৃজনশীলতার পরিবেশ তৈরি করতে পারে না। এজন্য সমাজ পরিবর্তনের উদ্যোগ হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও মানবকল্যাণভিত্তিক।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...