Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 25 August, 2026,
10:57 am

লিংক কপি করা হয়েছে!

মহেশপুর সীমান্তে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক ১ নারী

মহেশপুর সীমান্তে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক ১ নারী

সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার হরিহরনগর ও হুদাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার ও নারীকে আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/১-এস সংলগ্ন হরিহরনগর গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে একই দিন ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক নারীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...