Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 August, 2026,
4:28 pm

লিংক কপি করা হয়েছে!

‘লোভে পইড়া বর্ডারে গিয়ে পোলাটা গুলি খাইয়া মরল’

‘লোভে পইড়া বর্ডারে গিয়ে পোলাটা গুলি খাইয়া মরল’

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত হওয়া তরুণ তারা মিয়াকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকায়। স্বজনদের দাবি, প্রলোভনে পড়ে সীমান্ত এলাকায় যাওয়ার পর প্রাণ হারান ২০ বছর বয়সী এই যুবক।

কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা তারা মিয়া গত শনিবার গভীর রাতে একদল লোকের সঙ্গে সীমান্তের দিকে যান। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে জানা যায়।

নিহতের মা আজিরুন্নেছা ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে বলেন, তার ছেলে আগে কখনো এমন কাজে জড়িত ছিল না। সীমান্ত এলাকায় যাওয়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে তাদের বাড়ির পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাই ও চার বোনের মধ্যে তারা মিয়া ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। বড় দুই ভাইয়ের মালামাল পরিবহনের ট্রাক রয়েছে এবং তারা মিয়াও মাঝে মধ্যে সেগুলো চালাতেন।

তারার বাবা আবদুল মালেক জানান, শনিবার রাতে এলাকার এক যুবক কাজের কথা বলে তারাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরিবারের সদস্যরা তাকে যেতে নিষেধ করলেও তিনি তা শোনেননি। পরদিন সকালে তারা তার মৃত্যুর খবর পান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় কিছু তরুণ চোরাচালানের সঙ্গে জড়িত। তারা মূলত ভারত থেকে বিভিন্ন পণ্য বহনের কাজ করে থাকে। এ ধরনের কাজে অংশ নিলে দ্রুত কিছু অর্থ উপার্জনের সুযোগ থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে সীমান্তে যান।

মুরইছড়া এলাকার গ্রাম্য সরদার ইউসুফ আলী বলেন, সীমান্তপথে অবৈধ কর্মকাণ্ডে না জড়াতে স্থানীয়দের বারবার সতর্ক করা হয়। তবুও কিছু মানুষ আর্থিক লাভের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজে অংশ নেয়।

এদিকে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে একটি মামলা রয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলামও নিশ্চিত করেছেন, ২০২৫ সালে বিজিবির করা একটি মামলায় তারা মিয়ার নাম রয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

বর্তমানে নিহতের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...